1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বড়লেখায় পদক্ষেপ’র আয়োজনে উন্নয়ন মেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭৭ বার পঠিত

 

বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ সভা হাকালুকি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় পদক্ষেপের ১৮টি বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, কিশোর-কিশোরী, যুব ও প্রবীনরা অংশগ্রহণ করেন। উন্নয়ন মেলায় খোলা হয় বিজ্ঞান প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কুটিরশিল্পসহ পাঁচটি স্টল।

শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচির পক্ষ থেকে সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার ৬০টি ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়কারি শ্রীনন্দন বর্মনের সভাপতিত্বে ও বৈকালিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সুতপা রানী দাসের সঞ্চালনায় পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি (প্রাথমিক) শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল ইসলাম, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, সহকারি শিক্ষক স্বপন গোলদার, ইউপি সদস্য এনামুল হক, সমাজসেবক নুরুল ইসলাম, শিক্ষক পল্লব চক্রবর্তী, সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর