1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৫ আগস্ট অনেকে জীবন দিয়ে নতুন বাংলাদেশের সুযোগ করে দিয়েছে: আসিফ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

৫ আগস্ট সফলতার জন্য অনেকে জীবন দিয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ৫ আগস্ট অনেকে জীবন দিয়ে দুই যুগের ফ্যাসিবাদ বিতারণের মাধ্যমে নতুন বাংলাদেশ পেতে সুযোগ করে দিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ‘মেহেদী হাসান জুনায়েদ’ এর নামে চত্বর এবং শহিদ ‘শাহারিয়ার খান আনাস’ এর নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামীর বাংলাদেশে যেনো কাউকে জীবন দিতে না হয় সে জন্য বিচার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এই শহীদদের রক্ত কোনো দিনও বৃথা যেতে দেয়া হবে না। আগামীতে কোন ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে আমাদের সেই প্রতিজ্ঞা।

একই অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে তারা মীরজাফর হিসাবে চিহ্নিত হবে। যারা নির্বিচারে মানুষকে পাখির মতো মেরেছে প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর