1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গল পৌরসভার বাজেট ঘোষণা

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

 

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

 

বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ ও রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয়ের মধ্যে সংস্থাপন ৮ কোটি ১০ লাখ, শিক্ষা ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহ ২ কোটি ৯২ লাখ, ডেঙ্গু-করোনা ও নালা-নর্দমা পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া সড়ক বাতি ১০ লাখ, ত্রাণ ২০ লাখ, নারী উন্নয়নে ৩ লাখ ৫০ হাজার, প্রশিক্ষণ ৫ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লাখ ৫০ হাজার এবং যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। পৌরসভার নিজস্ব ও অনুদান থেকে আয় হিসেবে এসব ব্যয় দেখানো হয়েছে। এছাড়া গত অর্থ বছরে ৫৫ লাখ ৯৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মো.ইউসুফ হোসেন খান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া তাসনিম,উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,বিএনপি নেতা মকবুল হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার,সদস্য সৈয়দ সালাউদ্দিন,সাবলু আহমেদ,মোবারক হোসেন,ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী,সাংবাদিক এসকে দাস সুমনসহ শহরের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বাজেট ঘোষণায় সার্বিক সহযোগিতায় ছিল এনজিও ম্যাক বাংলাদেশ,রাইজিং ফর রাইটস প্রজেক্ট।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর