1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কক্সবাজারে এনসিপির সভায় ভাঙচুর বিএনপি নেতা-কর্মীদের

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘গডফাদার’ মন্তব্য করায় উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। এর জেরে ক্ষুব্ধ হয়ে সেখানে এনসিপির পথসভায় হামলা ও ভাঙচুর করেছেন বিএনপির একদল নেতা-কর্মী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ওই বক্তব্য দেন।

 

তিনি বলেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ফ্যাসিবাদের আমলে দীর্ঘদিন গুম থাকার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে আসামের শিলংয়ে পাওয়া যায়। গত বছরের আগস্টে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটলে সালাহউদ্দিন আহমদ দেশে ফেরার সুযোগ পান।

তাকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না।

 

সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে। ’
কক্সবাজারের রাজনীতিক সালাউদ্দিনকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সঙ্গে সঙ্গে সভাস্থলে ভাঙচুর চালানো হয়। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা।

একই সময়ে চকরিয়ায় এনসিপির সভায়ও হামলা চালায় বিএনপির একটি অংশ। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর