
জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা রেজিস্ট্যন্ড ডে উদযাপন উপলক্ষে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ পৌর ছাত্র জমিয়ত। এর আহবায়ক মাও. আব্দুল্লাহ গাজিনগরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ছাত্রনেতা রিয়াজ উদ্দীন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও. রফিক আহমদ উলাশনগরী, প্রচার সম্পাদক মাও. আরশাদ নোমান, জেলা যুব জমিয়তের হাফিজ ত্বোহা হোসাইন, ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ। সোমবার দুপুরে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্ট সমাবেশ করা হয়।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার মানবাধিকার অফিস স্থাপন দেশকে পশ্চিমা সম্রাজ্যের লিলাভূমিতে পরিণত করতে চাচ্ছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যর্থ জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া যাবেনা। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে গঠিত ড. ইউনুস সরকার জনগণের মতামত ও ম্যান্ডেট উপেক্ষা করে এমন আত্মঘাতি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা মর্মাহত ও ক্ষুদ্ধ।
সভায় আগামি ২৫ জুলাই জমিয়ত ঘোষিত দেশব্যাপী কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচী পালনের আহবান জানিয়ে বলেন সমকামিতা প্রমোটকারী মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে। নেতৃবৃন্দ আগামি শুক্রবার বাদ জুম্মা ট্রাফিক পয়েন্টে জেলা জমিয়তের বিক্ষোভ মিছিলে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানান।