1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ

সুনামগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

রাজু আহমেদ রমজান (সুনামগঞ্জ) :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইনশৃংখলা পরিস্থতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন ও সাধারণ  সম্পাদক শহিদুল ইসলাম মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন।

সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন বাস-স্টেশন থেকে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। ঘন্টাব্যাপী চলা সমাবেশে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সালাহউদ্দিন, আবুল কাশেম সহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ।

বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাবে জাতীয়তাবাদী শ্রমিক দল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর