1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হোয়াইটওয়াশের স্বপ্ন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় নিশ্চিত করে আগেই সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরৈবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

প্রথম দুই ম্যাচে জয়ের পর আজ বিশ্রামে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজ। একইসঙ্গে দলে ফিরেছেন বিশ্রাম কাটিয়ে তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ। ২০২৩ সালের জুলাইয়ের পর আজই প্রথম বাংলাদেশের জার্সিতে টি–টোয়েন্টি খেলবেন নাসুম।

প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে পাকিস্তান। সফরকারীদের একাদশেও এসেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন ফখর জামান ও খুশদিল শাহ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শাহিবজাদা ফারহান ও হুসাইন তালাত।

হোয়াইটওয়াশের লক্ষ্যে যেমন একাদশ নামাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ দল:
তানজিদ হাসান, নাইম শেখ, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলী, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান দল
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত , ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর