1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পিকআপভর্তি ৩ বস্তা ভারতীয় এলাচ জব্দ আটক ১ পলাতক ২

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

জৈন্তাপুরে মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে ৩ বস্তা ভারতীয় এলাচসহ এক যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এই চালান জব্দ করা হয়।

এ সময় একটি নীল রঙের এইচ পিকআপ তল্লাশি চালিয়ে ১৫০ কেজি ভারতীয় এলাচ উদ্ধার করে থানা পুলিশ। শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে চোরাইপথে আনা এসব এলাচের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গাড়ি এবং চালককে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।

আটককৃত যুবকের নাম মাহমুদুল হাসান কিবরিয়া (১৯)। তিনি জৈন্তাপুর উপজেলার পূর্ণানগর গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। জব্দকৃত এলাচের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মো. বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় এলাচ জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর দুইজনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর