1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নূর মোহাম্মদ সাগর (শ্রীমঙ্গল) মৌলভীবাজার:)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘‘কৃষি সমৃদ্ধি’’ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ সংশোধিত) আওতায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীমঙ্গলের আয়োজনে এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কৃষি অফিসের পক্ষ থেকে মোট ১৪টি স্টল স্থান পেয়েছে।

মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, পরিবেশবান্ধব প্রযুক্তি, জৈব সার, উন্নত জাতের বীজ এবং কৃষিভিত্তিক উদ্ভাবনসমূহ প্রদর্শন করা হচ্ছে। এতে কৃষকদের মাঝে প্রযুক্তি ব্যবহারে উৎসাহ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, নারী কৃষি কর্মীসহ সাধারণ দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর