1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের মৃ.ত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভুমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার। তার বাড়ি সিলেটের কানাইঘাট এলাকায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, আজ রাতে মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন তারা।

বধ্যভুমির সামনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। সেখানে দুজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর