1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, শাপলা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা

মুরাদ হাসান (জৈন্তাপুর):
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থায় ত্রুটি এবং নিরাপত্তার ঘাটতির অভিযোগে শাপলা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ও সারীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী। অভিযানে সহযোগিতা করে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি বিশেষ টিম।

অভিযান চলাকালে মেসার্স শাপলা ফিলিং স্টেশনের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ধারা ২০ (ক) ও (গ) অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার শর্তে প্রতিষ্ঠানটির নিকট থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে জৈন্তাপুর বাজার এলাকার কয়েকটি রেস্টুরেন্টেও অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করা হয় এবং তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে একটি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর