
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’এর বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলা সদরে এ কর্মসূচী পালিত হয়। গণমিছিলটি উপজেলা কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঐতিহাসিক ঘটনার চেতনা স্মরণ করে দেশব্যাপী ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। তারা বলেন, দেশে শান্তি, ন্যায়বিচার এবং জনগণের প্রকৃত অধিকার নিশ্চিত করতে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরী।
পথসভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সহ-সভাপতি মাওলানা হারুন বিন মুফতি ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সেলিম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন জৈন্তাপুর শাখার সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ, সম্পাদক জামিল বিন মুজাফফর, ইসলামী শ্রমিক আন্দোলন জৈন্তাপুর শাখার সভাপতি দেলওয়ার হোসেন এবং ইসলামী ছাত্র আন্দোলন জৈন্তাপুর শাখার সভাপতি জাবির আহমদ।
বক্তারা ইসলামী আন্দোলনের তাৎপর্য, জুলাই অভ্যুত্থানের শিক্ষা এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসাথে তারা আদর্শ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।