1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুরমা বাসীয়া টিভির বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সংগ্রাম
করেছি এবং ফ্যাসিস্টের পতন হয়েছে : লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের এমপি পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা সহজে এই জায়গায় আসিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার সাহসিকতা এবং তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা বহু সংগ্রাম করেছি। আজ সেই দীর্ঘ পথচলার ফসল। তিনি আরও বলেন, তারেক রহমান শুধু বিএনপির নয়, গণতন্ত্রমনা মানুষের আশা-আকাঙ্ক্ষার নাম। তাঁর নেতৃত্বেই দেশে একনায়কতন্ত্রের পতন ঘটেছে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখন ফলপ্রসূ হচ্ছে।

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, সাংবাদিকতা জাতির দর্পণ। সত্য প্রকাশের জন্য যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সুরমা বাসীয়া টিভি যেমন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। আমি সুরমা বাসীয়া টিভির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সুরমা বাসীয়া টিভির বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সুরমা বাসীয়া টিভির উপদেষ্টা এসটি এম ফখর উদ্দিন চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সুরমা বাসীয়া টিভির সম্পাদক ও দৈনিক ঘোষণার সিলেট জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর আহাদ খান জামাল, সুরমা বাসীয়া টিভির উপদেষ্টা জালাল উদ্দিন চেয়ারম্যান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল মুর্শেদ, সুরমা বাসীয়া টিভির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সহ সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সুরমা বাসীয়া টিভির চেয়ারম্যান ময়নুল হক, সুরমা বাসীয়া টিভির ডিরেক্টর যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত বকুল।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সুরমা বাসীয়া টিভির এডমিন সাংবাদিক কবি এসপি সেপু।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক কামাল উদ্দিন, সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব, সার্জন টিভির সম্পাদক সাংবাদিক জোবায়ের আহমদ সার্জন।

এসময় উপস্থিত ছিলেন সুরমা বাসীয়া টিভির উপদেষ্টা আব্দুল মতিন মেম্বার, আব্দুল হোসেন ঠিকাদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জল, সুরমা বাসীয়া টিভির ডিরেক্টর আশিক মিয়া, আতিকুর রহমান আতিক, শিহাব উদ্দিন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রজত আহমদ, সহ সম্পাদক রিপন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম রুহুল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, স্বেচ্ছাসেবক দল নেতা সায়েম আহমদ রুনি, রবিন হোসেন, সাংবাদিক সোলাইমান আহমদ সোহেল, রেজওয়ান আহমদ, আব্দুল কাদির রাজু, মাহবুব আল মারুফ, আশরাফ আহমদ, রাজন আহমদ, সাইদ আহমদ, তাজেখ আহমদ, মাওলানা আশরাফ আলী, ফাহিম উল্লাহ সুমন, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সুরমা বাসীয়া টিভির উপদেষ্টা ও সিলেট জেলা উল্লাম দলের আহবায়ক মাওলানা নুরুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর