1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

পিএফজির ত্রৈ-মাসিক সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিস ফ্যাসেলিটেটর গ্রুপ ( পিএফজি) শ্রীমঙ্গলের ত্রৈ-মাসিক সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৭ই আগস্ট (রবিবার) মৌলভীবাজার সড়কস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ত্রৈ-মাসিক সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে ও স্থানীয় সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট এরিয়া কোঅর্ডিনেট , দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট ফিন্ড কো- অর্ডিনেটর আকলিম চৌধুরী।

বক্তব্য রাখেন স্থানীয় এ্যাম্বেসেডর সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী, মীর এম এ সালাম ,কাজী আছমা জহির আহম্মদ।

আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সদস্য মকসুদুর রহমান, এম এ রাহীম নোমানী, জহির উদ্দিন শামীম, সাংবাদিক রুবেল আহমেদ, সদস্য মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ নূর মোহাম্মদ, মোঃ আশরাফুল হোসেন , শিক্ষিকা ও সনাক সদস্য রহিমা বেগম, রিনা মজুমদার, নাজমুন নাহার লাভলি, খাইরুন নাহার লিপি ,ফারিহা তাবাসসুম, জাকরিন নাহার,

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ,আন্ত:ধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাও: এম এ রহিম নোমানি, পঞ্চায়েত সভাপতি নূর আহমেদ, নারী নেত্রী খাইরুন নাহার লিপি ,মনি আক্তার শাহিদা, সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, নারী ফোকাল প্রতিনিধি হিসেবে পিএফজি সদস্য ও উদ্যোক্তা শিরিন আক্তার। ভোটের মাধ্যমে নতুন করে কমিটি নির্বাচিত করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর