1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি আমিনুল ইসলাম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার কর্তৃক পুরস্কার প্রদানের অভিন্ন মানদণ্ডের আলোকে জুলাই -২০২৫ ক্লুলেস মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলসহ আইন শৃঙ্খলা রক্ষায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স হলরুমে মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ও সহকারী পুলিশ সুপার শাকিল (শিক্ষানবিশ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর