1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-এয়ারপোর্ট সড়কে যুবক নি-হ-ত, বহু মানুষ আহত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩২ বার পঠিত
সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিলেট এয়ারপোর্ট সড়কের লাক্কাতুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির নাম ফাহাদ (২৩),। তিনি এসএমপি’র শাহপরান (র:) থানাধীন বাহুবল আবাসিক এলাকার ২নং রোডের আব্দুল হকের ছেলে।
শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) রাত অনুমান ১২ টা ২০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো বেশ কয়েকজন লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহত আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।।
সূত্র জানায়, বেপরোয়া গতিতে আসা ২টি মোটরসাইকেল, সিএনজি ও ট্রাক গাড়ীকে ধাক্কা দেয়। সড়কে মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ইমরান জানান, সিলেট মেট্রো-ল–১২-৩৫৫৬ মোটরসাইকেলের আরোহী ভাইটি কিছুক্ষণ আগে মালনীছড়া আবাদানি আবের উপর ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে। নিহত ভাইটির পরিবার বোধহয় এখনো জানে না।
বহু লোক আহত হয়েছেন, হতাহতের সংখ্যা আরোও বাড়তে পারে। বেপরোয়া গতির মোটরসাইকেল রাইডিং করার জন্য আজ এতো বড় সড়ক দুর্ঘটনা।
আমার/ আপনার সন্তান/ ভাইকে রাতের বেলা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখুন। একটি দুর্ঘটনা আমাদের সারা জীবনের কান্না। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত হওয়া জরুরী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর