1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন 

রাজু আহমেদ রমজান
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

 

‘টেকসই উন্নয়নে পর্যটন’ এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সনজিত চন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ জোনের ইনচার্জ রঞ্জিত শামন্ত, সাংবাদিক পংকজ দে, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাংবাদিক দেওয়ান গিয়াস, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমীর রেজা, হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম হেলাল প্রমুখ।

বক্তারা বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। তারমধ্যে হাওর-সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর অন্যতম। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে সুনামগঞ্জ তথা কেবল বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর