1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় বড়লেখায় দোয়া মাহফিল

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বড়লেখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নিসচা বড়লেখা উপজেলা কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা শাখা। বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, সদস্য জমির উদ্দিন, শাহরিয়ার শাকিল ও নয়ন চক্রবর্তীসহ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর