1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিসচা’র আর্থিক অনুদান

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

সড়ক দুর্ঘটনায় আহত আবুল হোসেনকে আর্থিক অনুদান প্রদান করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ভুক্তভোগী আবুল হোসেনের বাড়িতে গিয়ে এ আর্থিক অনুদান প্রদান করেন নিসচা নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক ও ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক আবুল কাসেম, পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও ষাটমাকন্ঠ পত্রিকার দক্ষিণ শাহবাজপুর প্রতিনিধি শাহরিয়ার শাকিল প্রমুখ।

উল্লেখ্য, ষাটমাকন্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে আবুল হোসেনের মানবিক সংবাদ প্রচার হওয়ার পর বিষয়টি নিসচা নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। পরে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আবুল হোসেনের বাড়িতে গিয়ে তার শারিরীক অবস্থার খোজ-খবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর