1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখা ৩ দফা দাবিতে নিসচার স্মারকলিপি

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

 

বড়লেখায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ উপজেলা শাখা ৩ দফা দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছে। রোববার বিকেলে বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের নেতৃত্বে নিসচা’র প্রতিনিধি দল স্মারকলিপিটি প্রদান করেন।

তিন দফা দাবির মধ্যে রয়েছে তিন চাকার যানবাহনের নির্ধারিত ভাড়া তালিকা প্রণয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং স্থাপন, তিন চাকার যানবাহনের ডান পাশ বন্ধকরণ ও হেলমেট পরিধান নিশ্চিতকরণ। এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি আব্দুল আজিজ, সদস্য নয়ন চক্রবর্তী প্রমুখ। ইউএনও গালিব চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে সংগঠনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর