1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সার ডিলারদের নানা অনিয়ম শিরোনামে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন “চার সাব ডিলার শোকজ”

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিসিআইসির সার ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়মে শিরোনামে দৈনিক প্রথম সিলেট অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর গত (১৪ অক্টোবর) মঙ্গরবার কৃষি সম্প্রসারণ অফিসারকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে কমিটি পৌর এলাকার চার সাব ডিলারকে শোকজ করেছে। তাদের মধ্যে দুইজন সাব ডিলার শোকজের জবাব দিয়েছেন বাকী ডিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জানিয়েছেন কমিটির আহবায়ক উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। এর আগে গত ৩০শে সেপ্টেম্বর তারিখে বিভিন্ন পত্রিকায়‘ শ্রীমঙ্গলে বিসিআইসির সার ডিলারদের বিরুদ্ধে নানা অনিয়ম’ শিরোনামে বিসিআইসি ডিলারদের দুর্নীতি ও অনিয়ম নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

জানা যায়, ২০০৯ সালে তৎকালীন সরকারি দল আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের এক পৌরসভা ও নয়টি ইউনিয়নের বিসিআইসি সারের ডিলারশীপ প্রদান করা হয়। ওই দশ ডিলারের মধ্যে আবার একই পরিবারের একাধিক ডিলারও রয়েছেন। ১ নম্বর মির্জাপুর ইউনিয়নের ডিলার হাজী মস্তান মিয়া, তার ছেলে বদরুল ইসলামের নামে রয়েছে পৌর এলাকায় সাব ডিলার। ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়ন এলাকার ডিলার অনুকূল চন্দ্র দাশের আপন ভাই পরিমল দাশ ৯ নম্বর সাতগাঁও ইউনিয়ন এলাকার ডিলার এবং অনুকূল চন্দ্র দাশের দুই শালা(অর্থাৎ বৌয়ের ভাই) পান্না লাল দাশ, বকুল দাশের নামে পৌর এলাকায় রয়েছে সাব ডিলার এবং পান্না লাল দাশ নিজে জানেন না তার নামে যে সাব-ডিলার রয়েছে। অপরদিকে ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়ন এলাকার ডিলার স্বপন কপালী ও ৮ নম্বর কালীঘাট ইউনিয়ন এলাকার ডিলার শান্ত কপালী ভাতিজা (আপন ভাইয়ের ছেলে)। শ্রীমঙ্গল পৌরসভা এলাকার জন্য মোমিনুল হোসেন সোহেলের মালিকানাধীন সোহেল এন্টারপ্রাইজ বর্তমানে তিনি রাজনীতি মামলায় জেলে রয়েছেন তার নামে সার উত্তোলন করেছেন সিন্দুরখানের ডিলার মিতালী এন্টার প্রাইজ এর পলাশ। পরিমল দাশের ও দুই শালা (অর্থাৎ বৌয়ের ভাই) এর ডিলারশিপ পরিচালনা করছেন অনুকূল চন্দ্র দাশ এবং শান্ত কপালীর ডিলারশিপ পরিচালনা করছেন স্বপন কপালী। আবার খুচরা সাব ডিলার অনেকেই করছেন না ব্যবসা, তাদের নামে রয়েছে সাব-ডিলার।
এ বিষয় নিয়ে সরজমিন অনুসন্ধানপূর্বক গত ৩০ সেপ্টেম্বর তারিখে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। অবশেষে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারকে আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সদস্য, উপজেলা সমবায় কর্মকর্তা সদস্য, উপজেলা মৎস কর্মকর্তা এর প্রতিনিধি সদস্য, ইউ’পি চেয়ারম্যান/প্যানের চেয়ারম্যান সদস্য।
নূর মোহাম্মদ সাগর
শ্রীমঙ্গল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর