1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো তৃতীয় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সম্মেলন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

প্রবাসী অধ্যুষিত ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেটের চার জেলার—সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার—মানুষ আজ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন। শিকড়ের টানেই দেশ ও সিলেটিদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে প্রবাসীরা নিয়মিতভাবে আয়োজন করে থাকেন নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি।

তারই ধারাবাহিকতায় জাঁকজমকপূর্ণ আয়োজনে স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বিখ্যাত সালা অ্যাকোয়ারলিয়া ব্যাঙ্কুয়েটিং হলে অনুষ্ঠিত হলো গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়ছল চৌধুরী এমবি এমএসপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস টেলিভিশনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জাস্টিস অব পিস, ফ্রিমেন অব দ্য সিটি অব লন্ডন) ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি,বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট এম. এ. মুনিম অবিই, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন, এসিএফ চেয়ারম্যান ইয়ার খান,ক্রয়ডনের প্রাক্তন মেয়র কাউন্সিলর সেরওয়ান চৌধুরী,প্রবীণ রাজনীতিবিদ মারুফ চৌধুরী,বাংলাদেশ সেন্টারের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম প্রমুখ।

কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় আজীবন সম্মাননা পুরস্কার। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ড. ওয়ালি তসর উদ্দিন এমবি ডিবিএ জেপি কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, মাহমুদ হাসান এমবিই।এই মর্যাদাপূর্ণ সম্মাননা তাঁদের হাতে তুলে দেন প্রধান অতিথি ফয়ছল চৌধুরী এমপি এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এক আবেগঘন প্রতিক্রিয়ায় এক পুরস্কারপ্রাপ্ত বলেন, “আমি এই পুরস্কারটি আমার সম্প্রদায় এবং আমার পরিবারকে উৎসর্গ করছি, যারা আমার সমাজসেবামূলক কাজের সময় ও ভালোবাসা উৎসর্গ করেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির প্রধান ট্রেজারার রফিকুল হায়দার,ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, মোঃ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, অলি উদ্দিন শামিম,কাউন্সিলর রিতা বেগম,জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক ও আবুল হোসেন,
বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিটু চৌধুরী,ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেন্টারের ট্রেজারার ফয়জুল হক, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট সৈয়দ সাদেক আহমেদ।এছাড়া স্পেন, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই আন্তর্জাতিক সম্মেলন ছিল প্রবাসী বাংলাদেশিদের এক মহামিলনমেলা, যেখানে সমাজকল্যাণ, শিক্ষা, সংস্কৃতি এবং ঐক্যের অঙ্গীকার পুনঃনিশ্চিত করা হয়। সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় প্রবাসীদের মধ্যে ঐক্য জোরদার এবং সিলেট বিভাগের উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়ে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর