1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শিশু শিক্ষা একাডেমিতে টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা (মৌলভীবাজার):
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এ উদ্যোগের আওতায় সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশু, কিশোর ও কিশোরীকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায় বড়লেখার শিশু শিক্ষা একাডেমিতে বুধবার (২২ অক্টোবর)  সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হয়।বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সহযোগিতায় জ্বর প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। এ মাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে টিকা বিষয়ে সচেতনতা তৈরি করতে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। সবাইকে টিকা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। আশা করছি সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সিনিয়র শিক্ষক আব্দুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর