1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দৈনিক খবরপত্রের মৌলভীবাজার জেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

মৌলভীবাজারে দৈনিক খবরপত্র পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) শহরের এক আভিজাত্য রেষ্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার শ. ই. সরকার। এসময় উপস্থিত ছিলেন সদর প্রতিনিধি মোঃ জুনেদ আবেদীন, কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাসিত, বড়লেখা প্রতিনিধি মোঃ খলিলুর রহমান,রাজনগর প্রতিনিধি সাইদুর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী।

সভায় প্রতিনিধিদের কর্মপরিকল্পনা, রিপোর্টিং মান উন্নয়ন এবং মাঠ পর্যায়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়।

সভাপতি তার বক্তব্যে বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সংবাদকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় পাঠকের নিকট খবরপত্র আরও জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতিনিধিরা তাদের বক্তব্যে মাঠ পর্যায়ে প্রতিবন্ধকতা, তথ্য সংগ্রহে চ্যালেঞ্জ এবং পাঠকের চাহিদা নিয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর