1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গাছের মগডালে উঠে যায় বিশাল আকৃতির অজগর।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরতলীর সিন্দুরখাঁন রোডের জোড়পুল এলাকায় একটি গাছের ডালে অজগরকে ঝুলতে দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। সাপটিকে একদল লোক গাছ থেকে নামিয়ে মেরে ফেলার চেষ্টা করেন। ওই গাছের সাথেই ছিল পল্লীবিদ্যুতের লাইন। বিদ্যুতের তার দেখে কেউ সাহস পায়নি সাপটিকে গাছ থেকে নামিয়ে আনতে। পরে কিছু সচেতন মানুষ বিদ্যুত অফিসে ফোন দিয়ে ঘটনা অবহিত করেন। সাপটিকে উদ্ধার করার জন্য বিদ্যুত অফিস থেকে জানানো হয় শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে।

পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দীপ ও রিদম গৌড় ঘটনাস্থলে গিয়ে গাছের উপর থেকে সাপটিকে নিরাপদে নামিয়ে আনেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়িতে হাঁস–মুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল। সাপটি যদি সেই সময়ে মাটিতে বা অন্য কোনো খোলা জায়গায় থাকত, তবে উৎসুক জনতা একত্রিত হয়ে মেরে ফেলতে পারত।
উদ্ধারের পর অজগর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর