বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বড়লেখা প্রেসক্লাব
রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
১২৬
বার পঠিত
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বড়লেখা প্রেসক্লাব
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বড়লেখা প্রেসক্লাব।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি খলিলুর রহমান,সদস্য তাহমীদ ইশাদ রিপন,রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ। এ সময় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে চূড়ান্ত বিজয়। এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা ও নিজস্ব লাল-সবুজের পতাকা। আজ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বড়লেখা প্রেসক্লাব।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম,সহ সভাপতি খলিলুর রহমান,সদস্য তাহমীদ ইশাদ রিপন,রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।
এ সময় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি অর্জন করেছে চূড়ান্ত বিজয়। এই দিনে আমরা পেয়েছি স্বাধীনতা ও নিজস্ব লাল-সবুজের পতাকা। আজ মহান মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।