1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

স্পেনের বার্সেলোনায় বিজয় দিবস উদযাপন

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

পর্যটন নগরী স্পেন বার্সেলোনায় অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া (বাংলাদেশ অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে অ্যাসোসিয়েশনের সভাপতি করিম আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যাতে বাংলাদেশের ইতিহাস জেনে বেড়ে ওঠে, সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি করিম আলী বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির এক গৌরবোজ্জ্বল দিন। তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, যুদ্ধাহতসহ সকল বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা-বোন, শহীদ পরিবারের সদস্য ও স্বাধীনতা আন্দোলনে অবদান রাখা সকল সংগ্রামী যোদ্ধাদের, যাদের ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

এ ছাড়া, তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর