1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে দুই দিনে পাঁচ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

নুর মোহাম্মদ সাগর ( শ্রীমঙ্গল)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে গত দুই দিনে পাঁচজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফরম নেন।

 

 

এর আগে বুধবার একই আসন থেকে চারজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), তাঁর পুত্র মুঈদ আশিক চিশতি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু এবং জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী।

 

 

মনোনয়ন ফরম বিক্রির বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

 

 

নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর