1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৮ ডিসেম্বর)বিকাল ৩ ঘঠিকায় রাজঘাট মাঠে এ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা মো: হাসানুল হক দুলাের সভাপতিত্বে ও রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা সুমন তাতীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,যুবদল নেতা আজির উদ্দিন,যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ,রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়াল, হেলাল উদ্দিন,রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সুরমা চা বাগানের বিশ্বনাথ তাতির টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা লাভ করে। অপরদিকে,একই বাগানের লতিফ মেম্বারের টিম রানার্সআপ হয়ে ২৫ হাজার টাকা পুরস্কার অর্জন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন,যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন প্রায় পাঁচ হাজারেরও বেশি দর্শক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর