1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখার পূর্ব তারাদরম গ্রামের অবহেলিত রাস্তা উন্নয়নে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পূর্ব তারাদরম গ্রামের দীর্ঘদিনের অবহেলিত সড়ক উন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) গ্রামের আজিজুল ইসলাম (ব্যাংকার) ও শিক্ষক বদরুল ইসলামের উদ্যোগে তাদের নিজ বাড়িতে এই সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত গ্রামবাসীরা জানান, বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিবছর রাস্তাটি ভেঙে যায়। ফলে সারা বছরই চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। বিশেষ করে বাহাদুরপুর চা-বাগানের সীমানা দড়ার পার থেকে সি অ্যান্ড বি সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এ অবস্থায় গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে রাস্তার দুই পাশে গার্ড ওয়াল নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য ছড়া খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, বিগত ১৫ থেকে ২০ বছরেও এ গ্রামে তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার এলাকাবাসীর সম্মিলিত অর্থায়ন ও সহযোগিতায় যুব সমাজ রাস্তা উন্নয়ন ও গার্ড ওয়াল নির্মাণের কাজ হাতে নিয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপি নেতা মুজিব রেজা চৌধুরী, আইডিয়াল সোসাইটি ইউকে’র সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, বায়েস সোলার লিমিটেডের ব্যবস্থাপনা সম্পাদক ও বড়লেখার কৃতি সন্তান আশরাফ আহমদ চৌধুরী এবং সিলেট আইডিয়াল মাদ্রাসার সুপার মাওলানা ফয়জুর রহমান,বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম, সদস্য আজাদ বাহার জামালী, রেদওয়ান আহমদ রুম্মান , সাংবাদিক আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ খায়রুল ইসলাম, ছাত্রনেতা শরিফ উদ্দিন, শিক্ষক আশরাফুল রহমান, শিক্ষক আলতাফুর রহমান, ব্যবসায়ী আপ্তাবুর রহমান, সমাজসেবক রাহেল আহমদ, মো. শফিক উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাছিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা দ্রুত রাস্তা উন্নয়নের কাজ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর