1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

নুর মোহাম্মদ সাগর ( শ্রীমঙ্গল)
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পঠিত

 

“সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে নবগঠিত ২০২৫–২০২৬ কার্যকরী পরিষদের অভিষেক এবং পবিত্র ১৭ই রমজান উপলক্ষে ঐতিহাসিক বদর দিবস স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজানে মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণকারী এক গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের বিজয় অর্জিত হয়, যা ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ হিসেবে পরিচিত।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন–এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগর–এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি যুবনেতা হাজী ইজ্জতুর রহমান সাজ্জাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সম্পাদক ও জননেতা হাজী মো. কামাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মোহাম্মদ মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুফতি শেখ জাবির আহমদ কাদেরী আল হোসাইনী সিরাজনগরী। তিনি বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুফিবাদী জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং সূচনালগ্ন থেকেই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

এ সময় অনুষ্ঠানে সমাজকর্মী, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর