1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

রেদওয়ান আহমদ, বড়লেখা, মৌলভীবাজার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

বড়লেখা পৌরসভার বৃহত্তর গাজীটেকা শাহী ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে বুধবার ইফতার মাহফিল, বিশেষ দোয়া ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়রপ্রার্থী মনোনয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার ৩ টি ওয়ার্ড নিয়ে গঠিত বৃহত্তর গাজীটেকা ৭ মৌজার বিশিষ্ট মুরব্বি, রাজনীতিবিদ, যুবক, ছাত্রসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব মতবিনিময় সভায় বিগত দুইটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বীতাকারি মেয়রপ্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আনোয়ারুল ইসলামকে এবারও বিএনপির প্রার্থী হতে ৭ মৌজাবাসি তাকে সমর্থন জানিয়েছেন। পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক পৌর কমিশনার নুর উদ্দিন, হাজী নজরুল ইসলাম, শাহী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট মুরব্বি রফিক উদ্দিন, হাজীগঞ্জ বণিক সমিতির আহ্বায়ক হারুনুর রশীদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, আব্দুল মুকিত, হাজী আব্দুল বাছিত, শিক্ষক আব্দুস শুকুর, হাজী মখলিছুর রহমান, কামরুল ইসলাম, তাজুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল জব্বার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর