1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গল গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত  উপজেলা নির্বাহী অফিসার  মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউর রহমান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মহিবুল্লাহ আকন,শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমুখ।এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, সকলের মতামত শুনে সবাইকে সাথে নিয়ে শ্রীমঙ্গলের গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সকলের সহযোগিতা কামনা করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউর রহমান বলেন,অবৈধ বালু উত্তোলনকারীদের দলীয় পরিচয় আমলে নেয়া হবে না।

তাদের অপরাধী হিসেবেই গন্য করা হবে। কেবল কথা নয়, কাজের মাধ্যমে শ্রীমঙ্গলের উন্নয়নে মনোনিবেশ করার কথা জানিয়ে তিনি বলেন,কয়েকটা সুইটকেইস ও প্রয়োজনীয় কিছু মালামাল নিয়ে এসেছি,চলে যাবারা সময় এসব লাগেজই নিয়ে যাবো। শ্রীমঙ্গল থেকে এর বেশী কিছু নিয়ে যেতে চাই না। তিনি সহযোগিতার পাশাপাশি- তার প্রশাসনিক কাজে গণমাধ্যমকর্মীরা জনকল্যাণমুখী পরামর্শ চান,তবে অনায্য কোন সুপারিশ না করারও অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর