শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি :
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
৯১
বার পঠিত
শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। জানা যায়,এ পর্যায়ে উপজেলার ১ হাজার ৭ শত ৮৭ জন কৃষককে প্রতিজনে দুই মাসের জন্য চেকের মাধ্যমে ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মন্ত্রণালয়ে আরও তালিকা পাঠানো হয়েছে পরবর্তীতে এ তালিকায় আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য প্রদান করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
জানা যায়,এ পর্যায়ে উপজেলার ১ হাজার ৭ শত ৮৭ জন কৃষককে প্রতিজনে দুই মাসের জন্য চেকের মাধ্যমে ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মন্ত্রণালয়ে আরও তালিকা পাঠানো হয়েছে পরবর্তীতে এ তালিকায় আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য প্রদান করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।