1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক লোকালয় স্থান থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (২১ জুন) শ্রীমঙ্গল উপজেলার বরুণা হাজীপুর গ্রামের আউয়াল মিয়া নামের এক ব্যক্তি পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। জাল তোলার পর জালে উঠে আসে একটি অজগর সাপ। সাপটি দেখে প্রথমে বাইক্কাবিল মৎস্য অভয়াশ্রম রক্ষা কমিটির সভাপতি মিন্নত আলীকে জানান। মিন্নত আলীর মাধ্যমে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এছাড়াও উপজেলার কাকিয়াবাজার তপু দেবনাথ নামের এক ব্যক্তির বাড়ির পাশে ফসলি জমিতে জমে থাকা পানি থেকে মাছ ধরার সময় একটি অজগর সাপ দেখতে পান তপু দেবনাথ।
পরে তিনি সাপটিকে উদ্ধারের জন্য শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, সাপ উদ্ধারে গেলে স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, কয়েকদিন যাবৎ তাদের বাড়ি থেকে কবুতর, হাঁস মুরগীসহ গৃহপালিত প্রাণী নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করতেন হয়তো বন বিড়াল বা শিয়াল এগুলো নিয়ে যাচ্ছে। কিন্তু আজ অজগর সাপটি দেখার পর তারা বুঝতে পারেন, সাপটিই এগুলো খেয়েছে।

উদ্ধারের পর সাপ দুটি শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর