1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন আশরাফুল

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ রুয়েল খান আশরাফুল।

​ঢাকায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী মহোদয়ের হাত থেকে তিনি এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​নিজের অনুভূতি প্রকাশ করে মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “আমার প্রিয় সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আবেদ আলী স্যারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে এই মহান সম্মাননা স্মারকে ভূষিত করে আমাকে উৎসাহিত করার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ।”

​তিনি আরও বলেন, এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় আমি আমার অবস্থান থেকে সবসময় বলিষ্ঠ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

​উক্ত সম্মেলনে মানবাধিকার সুরক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর