1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন

রেদওয়ান আহমদ,(বড়লেখা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাবেক সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং নাট্যকর্মী জালাল আহমদের সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের উপদেষ্টা নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ তাজুল ইসলামকে সভাপতি, জালাল আহমদকে সাধারণ সম্পাদক ও জুবের রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করেন।

সংগঠনের অন্যান্যরা হলেন-সহ-সভাপতি নাট্যকর্মী ইসলাম জাবেদ ও সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সাধারণ সম্পাদক ছামছ উদ্দিন ছমছ, অর্থ সম্পাদক হাসান মাহমুদ শাহীন, দপ্তর সম্পাদক সাজু আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- রাহাত আহমদ, মহিলা সম্পাদিকা- মীর তাহরিম জান্নাত মীম, সমাজকল্যাণ সম্পাদক-রাজিব আহমদ, কার্যকরী সদস্য-প্রিন্স মোঃ মিফ্তা-উল ইসলাম সামি ও নয়ন চক্রবর্তী।

এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নাসের সরকার মনি, উপদেষ্টামন্ডলির সদস্য যথাক্রমে-সিনয়র সাংবাদিক আব্দুর রব, সেলিম রেজা রুনু, মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, জুনেদ রায়হান রিপন, হাবিবুর রহমান ও আতিকুর রহমান।

এসময় উপস্থিত নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, “অন্ধকারে সুড়ঙ্গ পথেও, নাটক দেখাবে আলোর পথ” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ২০০৩ সালে পাথাকুড়িঁ শিশুকিশোর থিয়েটারের প্রতিষ্ঠা হয়। সংগঠনটি গত ২৩ বছর ধরে নাট্য আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে মঞ্চ ও পথনাটক করে আসছে এছাড়াও ২০১২ সালে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আব্দুল নামের নাটক পরিবেশন করে বেশ সুনাম অর্জন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর