
জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কাদিপুর আঞ্চলিক শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাশয় রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা সকলকে জলাশয় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কাদিপুর আঞ্চলিক শাখার সভাপতি বলেন, “দ্বীন ইসলাম, সমাজ ও দেশের কল্যাণে জনসচেতনতামূলক ও মানবকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সবার সুন্দর ও কল্যাণময় জীবনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।