1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।

পরে শ্রমিকরা বিষয়টি চা বাগানের বাবু সেলিম মিয়াকে জানালে তিনি বনবিভাগ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং বনবিভাগের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। উদ্ধার শেষে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, উদ্ধারকৃত অজগরটিকে রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ হয়ে উঠলে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর