1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তাজউদ্দিন তাজুর অনুসারীগণ বলেন দলের একটি মহলের অন্যায্য ও কাউন্সিল ছাড়াই পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে এই অব্যাহতি দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা ও অনুসারীগণ।

বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপি বরাবর স্মারকলিপি পেশ। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। রোডমার্চ করে রাজধানী ঢাকায় গিয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি।

১৭ আগস্ট সোমবার বিকেলে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও অনুসারী সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন,বিএনপি নেতা আজির উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন আহমদ, শ্রমিক দল নেতা সোহেল আহমদ প্রমোখ ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে একটি কুচক্রী মহল পকেট কমিটি গঠনের অসৎ উদ্দেশ্যে একতরফা ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাজ উদ্দিন তাজুকে স্বপদে বহাল করার জন্য তারা জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
প্রসঙ্গত: এর আগে গত ১৬ আগস্ট রোববার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে দলের একটি বড় অংশের দাবি, কোনো ধরনের নিয়মনীতি বা কাউন্সিল ছাড়াই রাজপথের এই পরীক্ষিত নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর