1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গল বিএনপি’র যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

শ্রীমঙ্গল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু’কে দলের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শ্রীমঙ্গলের রাজপথ। অব্যাহতির প্রতিবাদে ও তাঁকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তৃণমূলের হাজারো নেতাকর্মী ও অনুসারীরা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলের এই সিদ্ধান্তকে ‘অন্যায়, একপেশে ও দলের অভ্যন্তরীণ ঐক্য বিনষ্টকারী’ আখ্যা দিয়ে অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবিতে নানা প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে বক্তারা বলেন, তাজ উদ্দিন তাজু কেবল একজন পদধারী নেতাই নন, তিনি শ্রীমঙ্গল বিএনপির দুঃসময়ের কান্ডারি ও রাজপথের লড়াকু সৈনিক। ২০০৬ সালে রাজনৈতিক জীবন শুরু করার পর থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৩০টিরও বেশি মামলা দেওয়া হয় এবং তিনি প্রায় ৭২০ দিন কারাবরণ করেন। এমনকি ২০১৮ সালে বেগম খালেদা জিয়ার সিলেট সফরকালে হামলায় গুরুতর আহত হয়ে তাঁর ডান পা ভেঙে যায়, যার পর কারাবন্দী অবস্থায় তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

তৃণমূলের ক্ষোভ প্রকাশ করে দলীয় নেতারা আরও বলেন, বছরের পর বছর ধরে নানা হামলা-মামলা সহ্য করে যিনি দলকে সুসংগঠিত রাখলেন, তৃণমূলের মতামতের তোয়াক্কা না করে তাকে হুট করে পদ থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের একপেশে সিদ্ধান্ত রাজপথের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে এবং শ্রীমঙ্গলে দলীয় ঐক্যে বড় ধরনের ফাটল ধরাবে। শ্রীমঙ্গলে দলকে শক্তিশালী রাখতে হলে অভিজ্ঞ ও রাজপথের পরীক্ষিত নেতাদের সঠিক মূল্যায়ন করতে হবে।

সমাবেশ থেকে নেতাকর্মীরা অবিলম্বে তাজ উদ্দিন তাজুর অব্যাহতির আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহালের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচির দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর