1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তির বার্তায় শ্রীমঙ্গলে র‍্যালি-মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

‘সংঘাত নয়, সংলাপ; বিভাজন নয়, সম্প্রীতি’—এই বার্তা সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনা থেকে র‍্যালি বের হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের বিকল্প নেই। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে হবে। একই সঙ্গে সংঘাত ও সহিংসতা পরিহার করে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ, পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, আশীদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য মো. মকসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির শ্রীমঙ্গল উপজেলার সদস্য নূর মোহাম্মদ সাগর, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ এবং আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ মসুদ আহমদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন (সাবলু), পিএফজির অ্যাম্বাসেডর নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য নাজমুন নাহার লাভলী, মাওলানা আশরাফ হোসেন, নূর মোহাম্মদ, মো. সামছুল ইসলাম, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক মো. নাসির আহমেদ, সাংবাদিক ও শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং শিক্ষক মো. আবুল কাশেম।

আয়োজকেরা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চার মধ্য দিয়েই একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর