1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

গ্রামের মানুষ

মুরাদ হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

ধানখেতের গন্ধ মাখা, রোদে ঝলসানো মুখ, তবুও হাসে কৃষক ঠোঁটে, কষ্টে থাকে সুখ।

মাটির টানে গড়া জীবন, শেকড় যেথায় বাঁধা, ছায়া-ঢাকা আমতলাতে সন্ধ্যা নামে সাদা।

নদীর জলে মাছ ধরে যে, ভোরের প্রথম কীরণে, নৌকা বেয়ে চলে যায় দূরে, স্বপ্ন বাঁধে বরণে।

পথে পথে সাইকেল ছুটে, বাজার ফেরে কেউ, আলতা পরা মেয়েটি হাঁটে, নদীর পাড়ে ঢেউ।

আড়ংয়ের গানে বাজে বাঁশি, কুঞ্জবনে রস, পাখির ডাকে ঘুম ভাঙে, সুরে মেশে চাষবাস।

মেলায় গিয়ে হেসে ওঠে, মন যে হয় তরুণ, বাঁশের সাঁকো, ঝিলিমিলি, জীবন জুড়ে মধু গুন।

সাধারণ এই জীবনধারা, স্বপ্নতুলি চরণ, গ্রামের মানুষ আপন মাটিতে রচে আপন ধরণ। কৃষ্ণচূড়ার ছায়ায় বসে, গল্প করে যত, গ্রামের বুকেই বাজে আজো, জীবনের সত্যে শত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর