1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শ্রীমঙ্গল থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) রাতে থানা কম্পাউন্ডে অনুষ্টিত ওপেন হাউজ ডে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

আলোচনা সভায় চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট এবং পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সাথে থানায় সেবা পেতে যাতে কোন রকম হয়রানি না হয় সেদিকে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘মৌলভীবাজার জেলা পুলিশ জেলার নাগরিকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সেবা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন কিছু কার্যক্রম চালু করতে যাচ্ছি। থানার ডিউটি অফিসারের কক্ষ থেকে সেবাপ্রার্থীরা এখন থেকে প্রয়োজনে সরাসরি পুলিশ সুপারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়া খুব শীগ্রই জেলায় অনলাইন জিডি চালু হতে যাচ্ছে। আপনারা ঘরে বসেই জিডি করতে পারবেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন,পিপিএম। সহকারী পুলিশ সুপার শাকিল।

এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর