1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় পিকেএসএফ ও পদক্ষেপ’র উদ্যেগে যুব প্রশিক্ষণ কর্মশালা

রেদওয়ান আহমদ, বড়লেখা
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর যৌথ অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুবদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।গত ২৭ ও ২৮ মে, ০২ ও ০৩ জুন তারিখে সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন বিষয়ক ১ দিন ব্যাপী প্রশিক্ষন দেয়া হয়।এসময় ৪টি ব্যাচে সর্বমোট ১০০ জন যুবদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।

এসময় তালিমপুর ইউনিয়নের ইমাম মাওলানা হাফিজ সিরাজুল ইসলাম ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মালেক প্রশিক্ষণ প্রদান করেন।

সমাপনী দিনে উপস্থিত থেকে সমৃদ্ধি কর্মসূচির প্রশংসা করেন হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিধান দাস। এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শ্রী নন্দন বর্মন, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী সবুজ কান্তি তালুকদার, স্বাস্থ্যকর্মকর্তা তন্ময় দাস।

যুবরা এই ট্রেইনিং পেয়ে তাদের ভালোলাগা প্রকাশ করেন এবং ট্রেইনিংয়ের মাধ্যমে তারা যুব উন্নয়নের সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা পেয়েছে। যা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে বলে তারা মনে করেন।সেচ্ছাসেবীতা সম্পর্কে তারা ধারণা পেয়েছে, যার মাধ্যমে তারা সমাজে ভালো ভালো কাজে অংশগ্রহণ করবেন এবং অপরকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবেন।সবশেষে যুবরা মনে করেন যে, তারা যদি সকলে মিলে সহযোগীতার মাধ্যমে এগিয়ে চলে, তাহলে তালিমপুর ইউনিয়নকে একটি সমৃদ্ধ, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর