1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় উপজেলা প্রকৌশলী কর্মকর্তার সাথে নিসচার মতবিনিময়

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

নবনির্মিত সড়কে নিরাপত্তা বিষয়ে এবং সড়ক দুর্ঘটনারোধে উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয়ের সাথে আজ মতবিনিময় করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টায় উপজেলা প্রকৌশলী কার্যালয়ে নবনির্মিত সড়কের ঝুঁকিপূর্ণ বিষয়াদি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সম্মূখে জেব্রা ক্রসিং, রোড সাইন, সচেতনতা মূলক সাইনবোর্ড ও সড়কের বিভাজনে রিফ্লেক্টিভ স্থাপন, আঞ্চলিক সড়ক দ্রুত সংস্কার করনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রতুলী গেইটঘর নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান রুম্মান, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, শাহরিয়ার শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ও নিসচা নেতৃবৃন্দরা নবনির্মিত সড়কে শৃঙ্খলা প্রনয়ণে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিসচা’কে সার্বিক সহযোগিতাসহ একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর