1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ঢালিউড অভিনেত্রী দীঘির মাসে আয় কত

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

 

সবশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। এম রহিম পরিচালিত সিনেমাটিতে নায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যায় তাকে।

এরপর আপাতত নতুন কোনো সিনেমাতেও দেখা না গেলেও সামনে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দীঘির।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আয় ও বিয়ে ভাবনা নিয়ে কথা বলেছেন ঢালিউডের এই অভিনেত্রী।

 

যেখানে নিজের আয় প্রসঙ্গে দীঘিকে বলতে শোনা যায়, যদি অনেক বেশি কাজ হয় তখন মাসে ৫ লাখের বেশিও ইনকাম হয়। কখনও কখনও ৭ লাখও হয়।
সর্বনিম্ন এক থেকে দেড় লাখ ইনকাম হয়।
আপাতত বিয়ে নয় এই নায়িকা মনোযোগ দিয়ে কাজ করতে চান।

 

বিয়ে নিয়ে নাকি আরও দশ পনেরো বছর পরে ভাববেন। তার কথায়, যখন মনে হবে আমার ক্যারিয়ারে সব অ্যাচিভ করা শেষ তখন বিয়ে করবো।

 

টিকটকের নিয়মিত মুখ দীঘি। মামার সঙ্গেও ভিডিও বানান তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার তো ছোটবেলায় ফোন ছিল না। মামার ফোনে আমি প্রথম টিকটক ডাউনলোড করি। তখন আমি মামাকে জোড় করে নিয়ে আসতাম টিকটক করার জন্য। তখন দেখা গেলো, মানুষ এগুলো দেখছে। তখন মামা এটাকে ফান হিসেবে নিয়েছে।

 

মামাকে নিয়ে দীঘি আরও বলেন, মানুষ অ্যাসিসটেন্ট ক্যারি করে আর আমি আমার গার্ডিয়ানকে সঙ্গে নিয়ে ঘুরি।প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীঘি অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের কন্যা। শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয়তা পান তিনি। একাধিকবার শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। বর্তমানে নায়িকা হিসেবে চলচ্চিত্র ও ওয়েব কন্টেন্টে কাজ করছেন এই অভিনয়শিল্পী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর