1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২২১ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

(২৪ জুলাই) শুক্রবার বিকালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষ থেকে রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে গিয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক(১৭) শ্রাবন নায়েক (১৯) কৃষ্ণ রবিদাস (২০) নিপেন ফুলমালি (২৭) এর মৃত্যুতে তাদের পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ করলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব নিহত তরুণদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষে প্রতিনিধি হিসেব উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজির উদ্দিন, সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ, সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রদল নেতা রুমেন চৌধুরী, বিএনপি নেতা দক্ষিণা বিশ্বাস, সেচ্ছাসেবকদল সাবেক আহবায়ক আনোয়ার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা সোহেল আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা এমদাদুল হক রাজিব, রাজঘাট ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ,বিএনপি নেতা সুমন তাতি, ছাত্রদল নেতা হেলাল,যুবদল নেতা রাজকুমার তাতি, পঞ্চায়েত সভাপতি লালন তাতি প্রমুখ।

নিহতদের পরিবার বর্গের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর