1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কামিল বাঁচতে চায়

বড়লেখা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত মৌলভীবাজারের বড়লেখার কামিল (৩০) বাঁচতে চান। চিকিৎসার জন্য প্রয়োজন ২০-২২ লক্ষ টাকা। প্রায় ২ বছর থেকেই কামিল ব্লাড ক্যান্সারে ভুগছেন।আর্থিক অস্বচ্ছলতার কারনে কামিলের এতো ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।কামিলকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর বড় ভাই জামিল ও সহকর্মীরা।

কামিল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আসদ আলীর ছেলে।বাবা হারা কামিলের পরিবারে দুই ভাই, দুই বোন ও মা আছেন। অসুস্থ হওয়ার পূর্বে কামিল গাড়ি চালিয়ে সংসার চালাতো।পরে কামিলকে প্রবাসে (কাতার) পাঠানো হয়।সেখানে তার ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ে।এরপর তাকে দেশে এনে সিলেট এবং রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।ডাক্তার সাময়িক মেডিসিন দেয়।ডাক্তার বলেছে তার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে।এতে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা খরচ হবে।এতো ব্যয়বহুল খরচ কামিলের পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

কামিলের বড় ভাই জামিল আহমদ বলেন, আমার ছোট ভাই কামিল প্রায় ২ বছর থেকে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত।আমি প্রবাসে (কাতার) থাকি সেখানে যা রোজগার করি তা থেকে কোনোরকম সংসার চলে।কামিলের চিকিৎসার জন্য প্রায় ২০-২২ লক্ষ টাকার প্রয়োজন। আমার এই স্বল্প আয়ে চিকিৎসার এতো ব্যয়বহুল খরচ বহন করা অসাধ্য হয়ে পড়েছে।তাই নিরুপায় হয়ে আমি আমার ভাইকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছি।সকলের সহযোগিতা পেলে আমার ভাইকে হয়তো মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচাতে পারবো।কামিলের চিকিৎসার জন্য আমাদের পরিবারের যা কিছু ছিল সব ব্যয় করা হয়েছে। এখন অর্থ সংকটে ভাইয়ের চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন ভাই হিসেবে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারব। আমি সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করব, আপনাদের সামান্য সহযোগিতায় হয়ত আমার ভাইয়ের জীবন বেঁচে যেতে পারে।

আর্থিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যম
জামিল আহমদ (রোগীর বড়ভাই)
মোবাইল: 01327-949061

Name: JAMOL AHMED
Islami Bank Bangladesh Limited
A/C No: 20507770211609595
Branch: BAROLEKHA, MOULVIBAZAR
BKash Number (Personal): 01756-818897

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর