1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন আহমদ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

 

প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সব দোদুল্যমানতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, “এই ঘোষণার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সব দোদুল্যমানতা কেটে গেছে এবং এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। ”
তিনি আরও বলেন, “নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম।

সারা জাতি অপেক্ষা করছিল। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে, নির্বাচনী আবহ সৃষ্টি হবে।

এছাড়া, আগামী দিনের নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে একটি প্রশংসিত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বিএনপির পক্ষ থেকে জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর